জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক দুপুরে
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— আনোয়ার এইচ খুখন, এম. এ. সাত্তার, ড. এম. মুজিবুর রহমান, নাসিম আহমেদ চৌধুরী, জহরত এ চৌধুরী, টিপু আহমেদ ও শামীম চৌধুরী।
বৈঠকে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি, রোহিঙ্গা সংকটসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক