ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রচারণা
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি কে এম নাজমুল ইসলাম।
আজ শনিবার (৩১জানুয়ারি) দুপুরে গুলশান ও বনানী এলাকায় প্রচারণা চালানো হয়।
ধানের শীষে ভোট এবং হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান কে এম নাজমুল ইসলাম।
কে এম নাজমুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিরাপদ। তিনি ন্যায়, শোষণমুক্ত উদার-গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের মাধ্যমে যে মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন, আমরা তা জনগণের কাছে পৌঁছে দিতে এসেছি।
কে এম নাজমুল ইসলাম আরও বলেন, দেশের মানুষ জিয়া পরিবার, বিএনপি তথা তারেক রহমানকে বিশ্বাস করেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিয়া পরিবারের হাতেই নিরাপদ। তাই দেশের মানুষ আসন্ন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে থাকা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছেন।

নিজস্ব প্রতিবেদক