ফরিদপুরে সাংবাদিক সঞ্জিব দাসের বাড়িতে পাঁচদিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান
দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর গ্রামের সাংবাদিক সঞ্জিব দাসের বাড়ির রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পাঁচদিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান হয়েছে। গত বুধবার রাত থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠানে গতকাল শনিবার ভোর রাত থেকে অষ্টপ্রহর লীলাকীর্তন শুরু হয়ে আজ রোববার ভোররাতে শেষ হয়। অনুষ্ঠানে ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ, অষ্টপ্রহর গান ছাড়াও বিভিন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে।
অনুষ্ঠানে অষ্টকালীন গান পরিবেশন করেন সাতক্ষীরার ধর্মদাস সরকার, সাতক্ষীরার ঝর্ণা রানী ও ফরিদপুরের অমল ব্যানার্জি। অনুষ্ঠানে পাঁচদিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে ফরিদপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ বিভিন্ন স্থান থেকে ভক্তরা গান শোনেন এবং মহাপ্রসাধ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১২২ বছর ধরে ফরিদপুরের চাঁদপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় মহানাম যজ্ঞানুষ্ঠান হয়ে আসছে।

সঞ্জিব দাস, ফরিদপুর