ববিতা, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
একুশে পদক পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র ) ও আইয়ুব বাচ্চু (সংগীত)
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন পায় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
একুশে পদকের জন্য মনোনীত ৯ ব্যক্তি হলেন— ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র ), প্রফেসর মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সংগীত), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা), তেজস হালদার যস (ভাস্কর্য)।
আর একুশে পদকের জন্য মনোনীত প্রতিষ্ঠান হলো ওয়ারফেইজ (সঙ্গীতদল)।

নিজস্ব প্রতিবেদক