Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
জাহিদুল ইসলাম, হিলি
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪১, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪১, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী
চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি সমাবেশ আজ

জাহিদুল ইসলাম, হিলি
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪১, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪১, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভোটের প্রচারণায় সারা দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এরই অংশ হতে যাচ্ছেন ঠাকুরগাঁও,নীলফামারী ও দিনাজপুরের মানুষ।

তারেক রহমান সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে সমাবেশে যোগ দেবেন। ঠাকুরগাঁও থেকে তিনি দুপুর ১টা ২০ মিনিটে হেলিকপ্টারে নীলফামারী পৌরসভার বড় মাঠে সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষ করে দুপুর ২টা ২০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে পৌঁছাবেন। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। এরপর বিকেল ৫টায় বিমানে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকায় গুলশানের বাসায় ফিরবেন।

এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রায় ২০ বছর পর তারেক রহমান শনিবার বিরামপুরে আসছেন। এদিন তিনি দুপুরে সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। দীর্ঘদিন পর নেতার আগমনে দলের নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। বলতে গেলে সাজ সাজ রব। নেতাকর্মীরা তারেক রহমানের নির্বাচনি সমাবেশ সার্থক ও সফল করতে কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই চার উপজেলায় গণসংযোগ, মিছিলসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তারেক রহমানের জনসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এ নিয়ে দফায় দফায় দলীয়ভাবে সভা করা হচ্ছে।

ডা. জাহিদ আরও বলেন, এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম খালেদা জিয়া এই কলেজ মাঠে জনসভা করেছেন। সেই মাঠে জননন্দিত ও জনপ্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দিনাজপুর-৬ আসনের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা ইতোমধ্যে তারেক রহমানের জনসভা সফল করার সব কাজ সম্পন্ন করেছি ইনশাআল্লাহ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, তারেক রহমানের জনসভার নিরাপত্তার জন্য কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। প্রায় ৬০০ পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জনসভাস্থল সার্বক্ষণিক নজরদারি করা হবে। এ ছাড়া সাদা পোশাকেও অনেক বাহিনীর সদস্যরা থাকবেন। আশা করছি সফলভাবে জনসভা সম্পন্ন হবে। 

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা মাস্টার বলেন, দিনাজপুর-৬ আসনে শুধু দলের নেতাকর্মী নয়, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে আপন করে নেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এই আসনে মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে তাতে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হবে।

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৯ মে ২০২৬
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী
১৬ মে ২০২৬
চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিসি ক্যামেরায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, উচ্ছেদ ববিতার ‘রাজকীয় বস্তি’
  2. একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন
  3. বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০
  4. গ্যাস বিস্ফোরণে তিন জনের মৃত্যু, পরিবারের শেষ শিশুটিও মৃত্যুপথযাত্রী
  5. ওমরাহ যাত্রীদের ২ কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদা
  6. টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x