Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১২:২৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩৪, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১২:২৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩৪, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রতীক বরাদ্দ ১৬ মার্চ
‘ইঞ্জিনিয়ারিংয়ের’ রাজসাক্ষী রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের
নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী
নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ

ইতালিয়ান পুত্রবধূ শাশুড়ির জন্য ভোট চাইছেন বাংলায়

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১২:২৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩৪, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১২:২৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩৪, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় পার্টির প্রার্থী নূরুন নাহার বেগমের ইতালিয়ান পুত্রবধূ ফ্লাভিয়া সান্তরো নির্বাচনি জনসভায় ভোট চাইছেন ভোটারদের কাছে। ছবি : এনটিভি অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনি উত্তাপ। দেশের অন্যান্য এলাকার মতো ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং  রাণীশংকৈল  উপজেলার অংশবিশেষ) আসনেও জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। এরই মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগমের নির্বাচনি প্রচারণা সাধারণ ভোটারদের দৃষ্টি কেড়েছে।

এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নূরুন নাহার বেগম। তবে এবারের নির্বাচনে তাঁর প্রচারণায় যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা। প্রার্থীর ইতালিয়ান পুত্রবধূ, ইতালির নাগরিক ফ্লাভিয়া সান্তরো সরাসরি মাঠে নেমে ভোট চাইছেন ভোটারদের কাছে। আধো আধো কণ্ঠে বাংলা ভাষায় কথা বলে তিনি শাশুড়ির জন্য লাঙল মার্কায় ভোট চাইছেন, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।

গ্রাম থেকে গ্রামে, হাট-বাজার ও অলিগলিতে প্রচারণার সময় ফ্লাভিয়া সান্তরো ভাঙা ভাঙা বাংলায় ভোটারদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য লাঙল মার্কায় ভোট দেবেন। তাঁর এই সরল প্রচেষ্টা অনেক ভোটারের মন ছুঁয়ে যাচ্ছে।

নির্বাচনি প্রচারণায় প্রার্থীর পরিবারের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মাঠে মাঠে ঘুরে ভোট চাইছেন প্রার্থীর ছেলে ব্যারিস্টার আরিফ হাসান, মেয়ে ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি ও ব্যারিস্টার মেহবুবা অলি। তাঁরা ভোটারদের কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ এবং নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে লাহিড়ী হাটে আয়োজিত এক জনসভার বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী নূরুন নাহার বেগম বলেন, আমি ইতালি থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে এসেছি। আমাকে কেউ ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনগণের ভোটই আমার শক্তি। এলাকায় শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতেই আমার এই নির্বাচন। জনগণ পাশে থাকলে বিজয় নিশ্চিত।

জনসভায় স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ হোসেন বলেন, আমার নামের আগে ‘ব্যারিস্টার’ শব্দটি থাকায় মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। সাধারণ মানুষ ভাবে, সব সমস্যার সমাধান ব্যারিস্টারই করবে—যেমন সব রোগের সমাধান ডাক্তার করে। আমি মানুষের সেই প্রত্যাশার জায়গা থেকে কাজ করতে চাই।

আলোচনাসভায় ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি বলেন, নারী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নই আমার মায়ের মূল লক্ষ্য।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন নারী প্রার্থী এবং তাঁর পরিবারের সক্রিয় প্রচারণা এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। বিশেষ করে বিদেশি পুত্রবধূর মাঠপর্যায়ের প্রচারণা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শাশুড়ি ইতালিয়ান পুত্রবধূ

সংশ্লিষ্ট সংবাদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

০৭ মার্চ ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রতীক বরাদ্দ ১৬ মার্চ
০২ মার্চ ২০২৬
নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী
২৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
  2. জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম
  3. হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  4. জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকরের উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
  5. ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন
  6. পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x