নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
৩০০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। সেখানে ভোটার সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এ আসনে ভোটার আট লাখ চার হাজার ৩৩৩ জন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)