জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি
আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা আড়াইটার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হবে। ব্রিফিংয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক