‘দেশ গড়ার জন্য স্বেচ্ছায় ভোট দিচ্ছি’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ডেমরার ধার্মিকপাড়ায় ভোট দিলেন মৌলি সরকার।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধার্মিকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মৌলি।
মৌলি বলেন, আমি এই বছর প্রথম ভোটার। খুব ভালো লাগছে ভোট দিতে। তবে কেউ কোনো ভোটের জন্য চাপ দেননি। দেশ গড়ার জন্য স্বেচ্ছায় ভোটাধিকার প্রয়োগে এসেছি। ভোট দিয়ে গর্বিত নাগরিক মনে হচ্ছ।
ধার্মিকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটি ডেমরা থানার ৬৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এ কেন্দ্রে ভোটার রয়েছেন দুই হাজার ৪৩৩ জন।

নিজস্ব প্রতিবেদক