Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জনগণের ম্যান্ডেট আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না : নাহিদ
এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি গঠন
হাসনাতের নেতৃত্বে জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির কমিটি গঠন
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে অব্যাহতি

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা হতাশ : আসিফ মাহমুদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : বাসস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা খুবই হতাশ। কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু এমন সংকটকালীন সময়ে আমরা যদি প্রশাসনের সাড়া না পাই তবে সেটা দুঃখজনক। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সকলেই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি যেতে পারে সেই নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। 

এনসিপির মুখপাত্র আরও বলেন, গতকাল রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকালবেলা ভোটারের পরিমাণ কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। 

আসিফ মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারা দেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করেছে। বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ ‘হ্যাঁ’ ভোট এর কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। আর তাদের দলে যে শৃঙ্খলা নেই এটি তা প্রমাণ করে। এমন বিচ্ছিন্ন চেষ্টায় গণভোটে হ্যাঁ পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপি আইনশৃঙ্খলা বাহিনী সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

০১ ফেব্রুয়ারি ২০২৬
‘গণভোটে হ্যাঁ জয়ী করে শহীদদের আত্মত্যাগের কিছুটা প্রতিদান দিতে পারব’
২৯ জানুয়ারি ২০২৬
গত ১৭ মাসে নতুন নির্যাতনের মুখে পড়েছে দেশ : আসিফ মাহমুদ
২৯ ডিসেম্বর ২০২৫
অবশেষে এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুদিদোকানে ১০ হাজার টাকা জরিমানা
  2. মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের জন্য নতুন নির্দেশনা
  3. আফ্রিকান মাছসহ আটক ব্যবসায়ী, জরিমানা ২০০০০
  4. মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
  5. সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
  6. গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x