Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জায়মা রহমান

লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত ১২

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, ধাওয়া পাল্টা-ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এসময় পৃথক ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ হয়। পোস্টাল ভোট ছাড়া এবার জেলায় ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ছিল।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌপল্লী কেডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম ভোট দেয়। পরে তাদেরকে একসঙ্গে হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেছে। এসময় তারা কুশল বিনিময় করেন।

অন্যদিকে লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার এমএ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেনকে আটক হয়েছেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুই ব্যক্তি চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে কেন্দ্রে শুরুতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতিও কমতে থাকে। আধিপত্য বিস্তার নিয়ে বিজয়নগর উচ্চ বিদ্যালয় ও পৌর শহিদ স্মৃতি একাডেমী, আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দত্তপাড়ার বড়ালিয়া কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পৃথক হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ১২ জন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত মোট ভোটের ৫১ শতাংশ কাস্টিং হয়েছে। শেষ হওয়া পর্যন্ত কত শতাংশ তা নির্ণয় করতে আরও সময় লাগবে। তবে বিকেলের দিকে ভোটার উপস্থিত তুলনামূলক কম ছিল। এক্ষেত্রে আরও কয়েক শতাংশ ভোট যোগ হবে।

লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিম বলেন, ক্ষমতার মালিকানা হয় আল্লাহর পক্ষ থেকে। জয়-পরাজয়ের মালিক জনগণ, তারা যে রায় দিবে, আমি তা মেনে নিবো।

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করেছে। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
কে হতে পারেন নতুন সংসদের স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিগগিরই ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : সহকারী হাইকমিশনার
  2. ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  3. তেল বিক্রিতে অনিয়ম, কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা
  4. বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
  5. ভুয়া ক্লিনিকের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  6. স্কুলের প্রবেশপথে প্রতিবন্ধক, শিক্ষার্থীরা বিপাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x