নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়
নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ প্রত্যেকটি আসনেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রাথী ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মঞ্জুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল এক লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল এক লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ রিকশা প্রতীক নিয়ে তাজুল ইসলাম ৪৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী