বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।
চীনা দূতাবাস আরও বলেছে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে ২৯৯ আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষের জোয়ার এবং বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপি জোট ২১৩টি আসনে জয়লাভ করেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)