জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
জনগণকে কনভিন্স করাই বিএনপির নির্বাচনি ইঞ্জিনিয়ারিং ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করে নিজেদের সঙ্গে নিয়ে আসাটাই ছিল আমাদের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং।
সারাদেশে দল-মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, এবার দেশ গড়ার সময়। এ সময় সবাইকে, আমি আপনি সবাইকে ভূমিকা পালন করতে হবে।
একইসঙ্গে বিএনপি ও জোটভুক্ত সবাইকেও শান্ত থাকার আহ্বান জানান তারেক রহমান।
কেউ যেন আইন হাতে তুলে না নেন— এমন আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভিন্নমতসহ ভিন্ন ধর্ম, ভিন্ন মত সবার জন্য আইন সমান। কেউ আইন হাতে তুলে নিলে তা মেনে নেওয়া হবে না। ভিন্নমত ভিন্ন দলের সবার সহযোগিতা নিয়ে দেশ গড়ার কাজ করতে চাই।
সকল দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে বলেও জানান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক