তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আজ শনিবার তিন নেতার হাতে অভিনন্দন বার্তা তুলে দেন। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথকভাবে এ বার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিন নেতার হাতে এই বার্তা তুলে দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)