Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
২২:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২২:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
বনের পাশ থেকে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার
ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির প্রশাসক শওকত
দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশানে’র উদ্বোধন
কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন

ধসে পড়ল তুরাগ পাড়ের নবনির্মিত সড়ক

নাসির আহমেদ, গাজীপুর
২২:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২২:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে তুরাগ নদীর পাড় দিয়ে নির্মাণাধীন একটি সড়কের বড় অংশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে তুরাগ নদীর পাড় দিয়ে নির্মাণাধীন একটি সড়কের বড় অংশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নবনির্মিত সড়কটির উল্লেখযোগ্য অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও টেকসই সমাধানের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সমন্বয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। 

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মহানগরীর কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে সড়কটি নির্মাণ করছিল ‘ইউসিসিএল’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির দুটি প্যাকেজের আওতায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। 

এর মধ্যে প্যাকেজ নম্বর ১২-এর ১ হাজার ১৫০ মিটার সড়কের কার্যাদেশ মূল্য ছিল ১১ কোটি ৬৪ লাখ টাকা এবং প্যাকেজ নম্বর ৫-এর আওতায় ১২ হাজার ৪৬ মিটার সড়কের কাজে প্রায় ১৪ কোটি ২৮ লাখ টাকা প্রদান করা হয়। প্রকল্পের আওতায় বিটুমিনাস কার্পেটিং ছাড়াও ফুটপাত, রেলিং ও গার্ডওয়াল নির্মাণের কাজ অন্তর্ভুক্ত ছিল।

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ জানান, প্রাকৃতিক প্রেক্ষাপটে সৃষ্ট এই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন এনে কাজ আরও মানসম্মত করা হবে।

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীপাড়ের এলাকায় নির্মাণকাজে স্বাভাবিকভাবেই কিছু ঝুঁকি থাকে, তবে ঘটনাস্থল পরিদর্শন করে ভবিষ্যৎ ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি প্রাকৃতিক ভূমিধস বলে মনে হলেও এর পূর্ণাঙ্গ কারিগরি বিশ্লেষণের জন্য বুয়েট অথবা ডুয়েটের পুরকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপকের নেতৃত্বে তিন সদস্যের একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুততম সময়ে সড়কটি মেরামত ও শক্তিশালী করা হবে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, অবকাঠামো নির্মাণে গুণগত মান ও জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নদীপাড়ের ভৌগোলিক ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী নকশা ও নির্মাণ পদ্ধতিতে সংশোধন এনে সড়কটি আরও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক তুরাগ নদ গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক

০৩ মার্চ ২০২৬
দুর্ঘটনায় শিক্ষক নিহতের ঘটনায় সড়ক অবরোধ
১৫ সেপ্টেম্বর ২০২৫
চরফ্যাশনে খানাখন্দে ভরা ‎রসুলপুর-ভাসানচর সড়ক
২৫ জুলাই ২০২৫
চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
  2. কুপিয়ে ও গুলি করে শ্রমিকদল নেতাকে হত্যা
  3. অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক ৪
  4. রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
  5. তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
  6. দ্বিগুণ দামে পোশাক বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x