সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সাগর আলী বলেন, হৃদয় হোসেন বগুড়া থেকে মটরসাইকেলে করে পাবনার বেড়া উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে তিনি মাদলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ