Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সরকারে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, খতিয়ে দেখা হবে : জাহেদ উর রহমান
৭১, ৯০ ও ২৪-এর ‘ট্রফি’ বিএনপির ঘরে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
মন্ত্রী হওয়ার আগে মাসে ৫ হাজার টাকা দিয়ে মশা মেরেছি : স্বাস্থ্যমন্ত্রী

যারা ভোট দেয়নি তারা আমাদের বাইরের না, আমরা সবারই প্রতিনিধি : পানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউজ হল কক্ষে এক আলোচনা সভায় কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: বাসস

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের দল ক্ষমতায় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে। তাই বলে যেসব জনগণ ইলেকশনে আমাদের ভোট দেয়নি, তারা কিন্তু আমাদের বাইরের না, আমরা সবারই প্রতিনিধি।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজ হল কক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মনে করবো সবার ভোট নিয়ে আমরা সরকার গঠন করেছি। এ ক্ষেত্রে আমাদের দলের কোনো কর্মী বা নেতা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্মে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে আমি কোনো দায় দায়িত্ব বহন করবো না। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, কোনো ব্যক্তির দ্বারা আমার দলের যদি ইমেজ ক্ষুণ্ন হয়, তার মতো লোক আমাদের দরকার নাই।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সবার সহযোগিতা নিয়ে আমরা উন্নয়ন কার্যক্রম চালিয়ে নিতে চাই। যারা নির্বাচনে হেরে গেছেন তাদেরকেও সঙ্গে নিয়ে একটি মহিমান্বিত বাংলাদেশ গড়তে চাই। সেই দৃষ্টান্ত রেখেই জামায়াতের আমির, এনসিপির সভাপতি এবং চরমোনাই পীরের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি সবার সহযোগিতা চেয়েছেন। আমিও অন্যান্য দলের যারা আছেন-প্রত্যেকের সহযোগিতা চাচ্ছি।

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, আমাদের শ্লোগান একটাই-করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন- সততা ও নিষ্ঠা দিয়ে এবং দুর্নীতির গলা চিপে ধরে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে আগামী দিনে আমরা পৃথিবীকে দেখাতে চাই-সমান সুযোগ পেলে আমরা এগিয়ে যেতে পারি।

জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় ১৮ বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি প্রমুখ।

এদিন প্রতিমন্ত্রী বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে কথা বলেন।

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে পেট্রোল মজুতের অপরাধে শ্বশুর-জামাইয়ের কারাদণ্ড
  2. যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা
  3. পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টি
  4. যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  5. সাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
  6. রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৮০০ লিটার ডিজেল জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x