ভাষা শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি : বাসস
কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবি মহাপরিচালক ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মহাপরিচালক আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ উৎসর্গকারী জাতির বীর শহীদ সন্তানদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)