১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। এই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’ এছাড়া অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং নিয়ম অনুযায়ী শোক প্রস্তাব আনা হবে বলেও জানান তিনি।
এয়োদশ জাতীয় সংসদে এরইমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক