Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ
ইরানে হামলায় মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে : ল্যাভরভ
জাতিসংঘের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন
খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : বাসস

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা নবগঠিত সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি হিসেবে বর্ণনা করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানান রাষ্ট্রদূতরা।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-চীন সর্বাত্মক কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সহজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের আরো সম্পৃক্ততার আহ্বান জানান।

রাষ্ট্রদূত চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার সরকারের প্রস্তুতির কথা জানান।

ড. খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে ভারত-বাংলাদেশের একটি ভবিষ্যতমুখী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করতে উভয় পক্ষ নিয়মিত ও গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে সম্মত হন।

রাষ্ট্রদূত ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে শিগগিরই নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের জনগণের কল্যাণে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার।

এদিন তিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাষ্ট্রদূত সাক্ষাৎ

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্রমন্ত্রী

৭ ঘন্টা আগে
ইরানে হামলায় মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে : ল্যাভরভ
০৩ মার্চ ২০২৬
জাতিসংঘের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন
২৮ ফেব্রুয়ারি ২০২৬
এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয় : পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x