Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
ফারুক হোসেন, দিনাজপুর
০২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
০২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফারুক হোসেন, দিনাজপুর
০২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রক্তদহ বিল পুনঃখননে উৎপাদন হবে ১৭০ কোটি টাকার অতিরিক্ত ফসল
ঠাকুরগাঁওয়ে একটি খাল খননে ফিরেছে কৃষকের ভাগ্য
রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ
লালগালিচায় হেঁটে ৩ উপদেষ্টার খাল খনন উদ্বোধন, যে ব্যাখ্যা দিলো ডিএনসিসি
লালগালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
ফারুক হোসেন, দিনাজপুর
০২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
০২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফারুক হোসেন, দিনাজপুর
০২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরের কাহারোলে খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : এনটিভি অনলাইন

সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে খননের যে বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার একটি খাল পরিদর্শনে তিনি সেখানে গেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এই খালটি খনন করা হলে ওই অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। এর ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতাহারে যে অঙ্গীকার করেছিলেন, আজকের এই কার্যক্রম তারই বাস্তব প্রতিফলন। খাল খননের মাধ্যমে কতটা জমি নতুন করে আবাদযোগ্য করা সম্ভব- এই প্রকল্প তারই স্পষ্ট উদাহরণ।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় যৌথভাবে একটি টিম গঠন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, সরকার সেই পথ অনুসরণ করেই এবার এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী খাল খনন

সংশ্লিষ্ট সংবাদ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪ মে ২০২২
বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. দাম বাড়ায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
  3. সব ইস্যুতে আলোচনার মাধ্যমে জাতিকে সমাধান দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  5. চট্টগ্রাম বিমানবন্দরের ৬ ফ্লাইট বাতিল
  6. নারীদের দূরে ঠেলে রাখতে চায় একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x