উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তার ১৩
ডিএমপি লোগো
উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—মো. বদিউজ্জামান ওরফে কাজীম উদ্দিন (৩০), মো. তানজিল (১৯), মনিরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর কবির সাদী (৪১), মো. ইকবাল হোসেন পাটোয়ারী (৪৩), মো. সুমন ইসলাম ওরফে রোবেল (২৬), মো. মোস্তাকিন (২৫), পোটলা বাবু (২৫), মো. শাওন (১৯), মো. বাহার (২৫), মো. সজীব (২০), মো. আরিফ (২০), মো. সাইদুল (২০)।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)