Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৭:০০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:০৭, ০২ মার্চ ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৭:০০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:০৭, ০২ মার্চ ২০২৬
আরও খবর
বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট- ভোগান্তি
ঈদযাত্রায় গাজীপুরে মহাসড়কে থেমে থেমে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বে‌ড়ে‌ছে গণপ‌রিবহণের চাপ
ঈদে চাপ বাড়ছে মহাসড়কে, কুমিল্লায় যানজটের আশঙ্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৭:০০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:০৭, ০২ মার্চ ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৭:০০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:০৭, ০২ মার্চ ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট। ছবি : এনটিভি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহণ চালকরা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১ মার্চ) দিনগত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়ে ভোরে সংস্কার কাজ শেষ হলেও ঢালাই জমাট বাঁধার জন্য ঢেকে রাখা হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে দুপুরে এ যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

যাত্রী আফরোজা খানম বলেন, পরিবার নিয়ে ঢাকার উদ্দেশে তিন ঘণ্টা আগে রওয়ানা হয়েছি তবে এখনও এই লাঙ্গলবন্দ সেতু পার হতে পারিনি। ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে তিন ঘণ্টা।  

ঢাকাগামী বাসচালক আলাল উদ্দিন জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন ধরে কয়েকটি জায়গায় ভেঙে যাওয়ায় আমাদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এখন সেতুটিতে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়।

প্রাইভেটকারচালক নজরুল ইসলাম বলেন, এই সেতুটি দিয়ে এমনিতেই ধীরগতিতে যানবাহন চালাতে হয়। সংস্কারকাজ শেষ হলেও সেতুটি ঝুঁকিপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে আরেকটি নতুন সেতু নির্মাণ করা খুবই জরুরি।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ রাতেই শেষ হয়েছে। ঢালাই জমাট বাঁধার জন্য এখন একপাশের লেন বন্ধ রাখা হয়েছে। এখন যানবাহন ধীর গতীতে চলছে। বড় ধরনের যানজট যেন না হয় সে জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুটির সংস্কারকাজ করায় একটি লেন বন্ধ রাখা হয়েছে। তবে আজ রাত ১২টার পর থেকে বন্ধ লেনটি খুলে দেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নতুন আরেকটি সেতু নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে।

যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সংশ্লিষ্ট সংবাদ: যানজট

১৭ মার্চ ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বে‌ড়ে‌ছে গণপ‌রিবহণের চাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের টানে গাজীপুর ছেড়েছেন শ্রমিকরা, দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
৩১ ডিসেম্বর ২০২৫
দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার
  2. অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড
  3. টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে
  5. ‘টপসয়েল’ কেটে ইট তৈরি, ৭ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা
  6. সংসদে স্বামী ইলিয়াস আলীর খোঁজ চাইলেন তাহসিনা রুশদীর লুনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x