Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৫, ০২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৫, ০২ মার্চ ২০২৬
আরও খবর
ফ্যামিলি কার্ড সমাজে নারীর অবস্থানকে আরও দৃঢ় করবে : মির্জা ফখরুল
নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী
গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
গুমের শিকার পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব : মির্জা ফখরুল

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা : মির্জা ফখরুল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৫, ০২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৫, ০২ মার্চ ২০২৬
রাজধানীর ধানমণ্ডিতে আইএসটি অডিটোরিয়ামে সোমবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : পিআইডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে।

আজ সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিভিন্ন দেশে হামলা ও সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার চরম অভাব দেখা দিচ্ছে। একটি স্বাধীন দেশে হামলা কিংবা কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো ঘটনা মানবতার জন্য হুমকিস্বরূপ। যারা মানবিক মূল্যবোধ আর গণতন্ত্রে বিশ্বাসী, তারা বিশ্ব পরিস্থিতির এমন অবনতি দেখে চরমভাবে হতাশ হচ্ছেন। এই সংঘাত বন্ধে বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া জরুরি।

মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা এক কঠিন ও অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্ব রাজনীতিতে নৈতিকতার অভাব প্রকট। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষ, তাই মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশেও যে অস্থিরতা চলছে, তাতে মানুষ এখনও সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না, এটা আল্লাহর অশেষ রহমত।

ফ্যাসিস্ট শক্তি গত ১৭-১৮ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকাকালে সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে শিক্ষা ব্যবস্থার। এই ভঙ্গুর অবস্থা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টেনে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য।

ড. শাহিদা রফিকের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি (শাহিদা রফিক) ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক এবং বিদুষী নারী। প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং জনগণের কল্যাণে কাজ করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য উদাহরণ। তিনি সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখতেন।

মির্জা ফখরুল আরও বলেন, ড. শাহিদা রফিকের আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আইনি কাঠামোর মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আইএসটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. শাহপুর রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

০৯ মার্চ ২০২৬
গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার
০৮ মার্চ ২০২৬
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
০৮ মার্চ ২০২৬
গুমের শিকার পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x