Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৫:২৫, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৬, ০৩ মার্চ ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৫:২৫, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৬, ০৩ মার্চ ২০২৬
আরও খবর
বাসযাত্রা নির্বিঘ্ন ও অধিক ভাড়া আদায় বন্ধে টার্মিনাল পরিদর্শনে এমপি
সড়ক দুর্ঘটনা সংসদ সদস্য আতিকুরসহ আহত ৩
দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী
মার্কিন কৌশল কেবল ইরানে ‘সর্বোচ্চ ধ্বংসের’ লক্ষ্যেই সীমাবদ্ধ?
ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হতে পারে না : হাসনাত আব্দুল্লাহ

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৫:২৫, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৬, ০৩ মার্চ ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৫:২৫, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৬, ০৩ মার্চ ২০২৬

মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য—এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গোমতীর চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে। এতে বাঁধ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় ফসল, বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হচ্ছে। এসব ক্ষতি মেরামতে সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সামান্য কয়েকজন মানুষের স্বার্থের কারণে জনগণের পাশাপাশি সরকারও দুর্ভোগে পড়ছে।”

উপজেলার মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ) সকালে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ ফসলি জমির উপরিভাগের মাটি কাটার ভয়াবহতা তুলে ধরে বলেন, দুই একর জায়গা থেকে টপসয়েল কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমির টপসয়েলের ওপর পড়ে। সাময়িক লাভের জন্য আমরা দীর্ঘমেয়াদে কৃষির বড় ক্ষতি ডেকে আনছি। এলাকায় পরিচালিত ২২টি ইটভাটার অধিকাংশেরই লাইসেন্স নেই উল্লেখ করে তিনি বলেন, যারা সরকারকে ট্যাক্স দিয়ে, পরিবেশের ক্ষতি না করে শর্ত অনুযায়ী ব্যবসা করছেন, তাদের ছাড়া বাকিদের ছাড় দেওয়া হবে না।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপর জোর দেন।

‌হাসনাত আব্দুল্লাহ ব‌লেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছেই আমার জবাবদিহিতা; কোনো প্রভাবশালী গোষ্ঠী, দল বা ব্যবসায়ীদের কাছে আমি দায়বদ্ধ নই।

দীর্ঘ ৩৩ বছর ধরে সামাজিক কার্যক্রম চালিয়ে আসায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রশংসা করে এমপি হাসনাত বলেন, প্রতিটি গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে। তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে।

মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম ও মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠান শেষে এলাকার প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য পরিবেশ ধ্বংস

সংশ্লিষ্ট সংবাদ: হাসনাত আবদুল্লাহ

১৭ ফেব্রুয়ারি ২০২৬
সেই ‘আইকনিক’ জার্সি পরে সংসদে ঢুকলেন হাসনাত আবদুল্লাহ
১৩ ফেব্রুয়ারি ২০২৬
জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি : হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬
‘বেলা যত গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৭০ টাকার ব্রয়লার ২২০ টাকা, দেশি মুরগি ৭০০
  2. জামায়াত এমপির চাচাতো ভাইদের বিরোধে পুলিশের গাড়ি ভাঙচুর
  3. ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  4. মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে আগামীকাল অর্ধশত পরিবারে ঈদ
  5. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  6. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x