Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৬:৫০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৪, ০৪ মার্চ ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৬:৫০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৪, ০৪ মার্চ ২০২৬
আরও খবর
ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ
গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান
সাধারণ রোগীদের খাবার খেয়ে প্রশংসায় ভাসলেন এমপি এনামুল হক
গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক

রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৬:৫০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৪, ০৪ মার্চ ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৬:৫০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৪, ০৪ মার্চ ২০২৬
রোগী সেজে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। ছবি : এনটিভি

মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। আজ বুধবার (৪ মার্চ) সকালে কোনো ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় প্রতিটি ডাক্তারের কক্ষে গিয়ে চিকিৎসকরা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না, তার খোঁজখবর নেন।

সংসদ সদস্য জাহান্দার আলী জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা বিষয়ে জানতে চান।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি হঠাৎ এই হাসপাতাল পরিদর্শনে এসেছেন, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। তিনি সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন হাসপাতাল রোগী সেজে সংসদ সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: পরিদর্শন

২১ মার্চ ২০২৪
হরিণা ফেরিঘাট পরিদর্শন বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের
০৮ জুন ২০২৩
সীমান্ত পিলার পুনর্নির্মাণ যৌথ পরিদর্শনে ভারতে ভূমি অধিদপ্তরের প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
  1. মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
  2. প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৫ সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  3. ঝালকাঠিতে নৌবাহিনী কর্মকর্তার প্রাইভেটকার খাদে, শিশু নিহত
  4. পাবনার অলিগলিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-বিলবোর্ডের ছড়াছড়ি
  5. আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  6. রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x