Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০১, ০৮ মার্চ ২০২৬
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০১, ০৮ মার্চ ২০২৬
আরও খবর
ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের আয়োজনে শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’
রাজধানীতে ‘ভিকিস মিনাবাজার’ যেন নারী উদ্যোক্তাদের মিলনমেলা
নারী উদ্যোক্তা তনির মামলায় আকাশ নিবির কারাগারে
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কেরানীগঞ্জে নারী উদ্যোক্তাদের কর্মশালা
পরিবেশবান্ধব কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী মাদারীপুরের রাশিদা

গ্রামের নারীদের অনুপ্রেরণা মুর্শিদা খাতুন

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০১, ০৮ মার্চ ২০২৬
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০১, ০৮ মার্চ ২০২৬
নিজের গরুর খামারে নারী উদ্যোক্তা মুর্শিদা খাতুন। ছবি : এনটিভি অনলাইন

একসময় নুন আনতে পানতা ফুরোনোর সংসার ছিল নাটোরের লালপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মুর্শিদা খাতুনের। স্বামী নুরুল ইসলাম ছিলেন বেকার, সেলাই মেশিনের সামান্য আয়ে চলত জীবন। কিন্তু থেমে যাননি মুর্শিদা। অদম্য পরিশ্রম আর ১০ হাজার টাকার একটি ক্ষুদ্র ঋণকে পুঁজি করে আজ তিনি ১৫ লাখ টাকার খামারের মালিক। গ্রামজুড়ে তিনি এখন এক সফল নারী উদ্যোক্তার নাম।

২০১০ সালে উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ১০ হাজার টাকা ঋণ পান মুর্শিদা। সেই টাকা দিয়ে একটি গাভী কিনে শুরু করেন গরু পালন। ছোট সেই উদ্যোগই সময়ের সঙ্গে বড় খামারে রূপ নেয়। বর্তমানে তার নিজস্ব খামার ‘গ্রামীণ অ্যান্ড ডেইরি অ্যাগ্রো ফার্ম’-এ রয়েছে প্রায় ২০টি গরু। এসব গরুর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। খামার থেকে বছরে প্রায় ৪ লাখ টাকার আয় হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ার সময়ই বিয়ে হয় মুর্শিদার। অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। তবে প্রতিকূলতা তাকে থামাতে পারেনি। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়িয়ে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের খামার।

খামারকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছেন বহুমুখী উদ্যোগ। গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে পাশের কয়েকটি বাড়িতে গ্যাস সরবরাহ করছেন। সেই বায়োগ্যাস প্লান্ট থেকে উৎপন্ন জৈব সারও ব্যবহার হচ্ছে কৃষিকাজে। পাশাপাশি বাড়ির পাশের বড় পুকুরে করছেন মাছ চাষ এবং বাড়ির উঠানেই পালন করছেন হাঁস-মুরগি। তার এই উদ্যোগ এখন এলাকায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

গ্রামে এখন মুর্শিদার সাফল্যের গল্প অনেকের মুখে। তার খামার দেখে অনুপ্রাণিত হয়ে অনেক নারী গরু পালন শুরু করেছেন। কেউ কেউ তার কাছ থেকেই পরামর্শ নিচ্ছেন।

একই গ্রামের জরিনা বেগমও তেমনই একজন। সংসারে বাড়তি আয়ের আশায় মুর্শিদা খাতুনের পরামর্শ নিয়ে তিনি গরু পালন শুরু করেছেন। জরিনা বেগম বলেন, মুর্শিদা আপার খামার দেখে সাহস পেয়েছি। আগে ভাবতাম গরু পালন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু উনার পরামর্শে এখন আমিও শুরু করেছি।

আরেক নারী সমতাও মুর্শিদার অনুপ্রেরণায় গড়ে তুলেছেন নিজের খামার। বর্তমানে তার খামারে রয়েছে চারটি গরু। সমতা বলেন, মুর্শিদা আপা আমাদের অনেক সহযোগিতা করেন। তার কাছ থেকে পরামর্শ নিয়ে গরু পালন শুরু করেছি। এখন ধীরে ধীরে খামার বড় করার স্বপ্ন দেখছি।

মুর্শিদা খাতুন বলেন, যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে ১০ হাজার টাকা ঋণ পাই। সেই টাকায় একটি গাভী কিনেছিলাম। পরে ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়াতে থাকি। এখন নিজের বহুমুখী খামার আছে, সংসারও ভালোভাবে চলছে। আমি চাই, আমার মতো গ্রামের অন্য নারীরাও আত্মনির্ভরশীল হোক। ভবিষ্যতে খামারটা আরও বড় করার পরিকল্পনা আছে। পাশাপাশি আশপাশের নারীদেরও এ কাজে যুক্ত করতে চাই।

লালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, মুর্শিদা খাতুন আমাদের সফল নারী উদ্যোক্তাদের একজন। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণকে কাজে লাগিয়ে তিনি নিজের জীবন বদলে দিয়েছেন।

আব্দুস সবুর আরও বলেন, গ্রামের অনেক নারী এখন মুর্শিদার পথ অনুসরণ করছেন। তার সাফল্য প্রমাণ করে, সুযোগ ও প্রশিক্ষণ পেলে নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

নারী উদ্যোক্তা মুর্শিদা খাতুন

সংশ্লিষ্ট সংবাদ: নারী উদ্যোক্তা

০৮ মার্চ ২০২৬
ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের আয়োজনে শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’
০৬ জুন ২০২৪
সানভীস বাই তনির শোরুম খোলা হবে কিনা জানা যাবে ১০ জুন
২২ এপ্রিল ২০২৪
সাভারে নারী উদ্যোক্তাদের দিনব্যাপী সেমিনার-মেলা অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
  2. বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে : ডা. জাহিদ হোসেন
  3. বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
  5. সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে
  6. কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x