Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১১:৩০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৫, ১২ মার্চ ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১১:৩০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৫, ১২ মার্চ ২০২৬
আরও খবর
ঈদের দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে রেকর্ড সংখ্যক মুসল্লি
ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন : জামায়াত আমির
জামায়াত আমিরের ঈদুল ফিতরের সালাত আদায় ও শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল

ছয় মাসের কাজ সাড়ে তিন বছর, দৃশ্যমান কেবল দুটি পিলার!

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১১:৩০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৫, ১২ মার্চ ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১১:৩০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৫, ১২ মার্চ ২০২৬

২০২২ সালের জুনে পটুয়াখালীর বাউফলে সেতু নির্মাণের কাজ শুরু হলেও ছয় মাসের কাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘ এই সময়ে কেবল দুটি পিলার দৃশ্যমান হলেও কাজ ফেলে উধাও হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া জনতা বাজার খালের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৬৬ লাখ ৮ হাজার ৯৯৮ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাফিন এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও তিন বছর পেরিয়ে দৃশ্যমান হয়েছে মাত্র দুটি পিলার। কয়েক দফা সময় বাড়িয়েও কাজের কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে প্রায় এক বছর ধরে কাজ বন্ধ রেখে ঠিকাদার ‘লাপাত্তা’ হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। প্রতিনিয়ত  ভোগান্তির শিকার হচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

দক্ষিণ ও উত্তর কচুয়া গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের পথের সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৮) বলেন,  ২০২৩ সালে  ব্রিজের  কাজ শুরু হয়। কিছুদিন পর ঠিকাদার কাজ বন্ধ করে দেন। ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর নতুন একজন ঠিকাদার কাজ শুরু করেন। সেও কিছুদিন কাজ করে ১ বছর ধরে ‘লাপাত্তা’ হয়ে গেছে। 

আরেক বাসিন্দা মজিবর রহমান মাঝি (৫৩) বলেন,  কথা ছিল  ঠিকাদার কাঠের সাঁকো তৈরি করে দিবেন।  তবে তা দেয়নি। পরে আমরা চাঁদা তুলে কাঠের সাঁকো বানিয়ে চলাচল করছি। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। 

একই এলাকার বাসিন্দা  রহিমা বেগম (৩৯)  বলেন, ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় যেতে পারে না। নড়বড়ে সাঁকো থেকে পড়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। অনেকে স্কুল মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিছে। নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে জানতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোর্শেদ মুরাদ বলেন, যখন কাজ শুরু হয় তখন আমি এখানে কর্মরত ছিলাম না। যোগদানের পর বিষয়টি জানতে পেরে কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু না করলে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

সেতু নির্মাণ কাজ ভোগান্তি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: সেতু

১৪ মার্চ ২০২৬
সালথায় এক যুগ ধরে ‘মরণ ফাঁদ’ নারানদিয়া সেতু
০২ ডিসেম্বর ২০২৫
সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ
২৩ মার্চ ২০২৪
চট্টগ্রামে ভেঙে পড়ল সেতু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর
  2. ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
  3. রেলের টিকিট কালোবাজারি করায় দুই স্টুয়ার্ট বরখাস্ত
  4. হঠাৎ ঝড়ে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি
  5. মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি
  6. ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x