ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ধারাবাহিকতা আজও বজায় থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বৃষ্টির প্রভাবে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্তমানে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।

নিজস্ব প্রতিবেদক