Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৮:০৬, ১৬ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৮:০৬, ১৬ মার্চ ২০২৬
আরও খবর
রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯ : তথ্যমন্ত্রী
১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৮:০৬, ১৬ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৮:০৬, ১৬ মার্চ ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, বেতন-কাঠামো এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি যুগোপযোগী রোডম্যাপ তৈরি করছে। পেশাগত সকল সমস্যা সমাধানে সাংবাদিক নেতৃবৃন্দের প্রস্তাব ও সহযোগিতা কামনা করছি। একটি কার্যকর রোডম্যাপ তৈরির মাধ্যমে আমরা পাহাড়সম সমস্যার জট খুলতে চাই।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও পেশাগত ঝুঁকির বিষয়ে মন্ত্রী বলেন, “ওয়েজ বোর্ড বাস্তবায়ন বা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ‘রুলস অফ বিজনেস’ও আইনি কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরাসরি আইন প্রয়োগের ক্ষমতা থাকে না। আমরা এই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করছি। প্রয়োজনে ‘রুলস অফ বিজনেস’পুনর্মূল্যায়ন ও তথ্য মন্ত্রণালয়কে সময়োপযোগী সংস্কার করার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

ডিজিটাল অধিকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এখনকার যুগে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার বাইরেও ডিজিটাল সার্ভিস মানুষের ফান্ডামেন্টাল রাইটের (মৌলিক অধিকার) মধ্যে ঢুকে গিয়েছে। আমাদের সরকার যেহেতু বিজনেস মিন করে, তাই আমরা আগে সমস্যার গভীরে গিয়ে রোগটা বুঝতে চাচ্ছি।’

বিটিভি ও বেতারের আধুনিকায়ন বিষয়ে মন্ত্রী বলেন, “বিটিভিকে কেউ কেউ সাহেব-বিবি-গোলামের বাক্স মনে করে। রেডিও আসলেই কেউ শোনে কি না তা নিয়ে আমার নিজেরই প্রশ্ন আছে। অথচ বিশ্বে কমিউনিটি রেডিও অনেক শক্তিশালী। তাই প্রতিটি মুহূর্তে সেবা দেওয়ার জন্য ডিজিটাল এম্পাওয়ারমেন্ট প্রয়োজন।”

সাংবাদিকতার পেশাদারিত্ব রক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রকৃত সংবাদকর্মীদের পক্ষ থেকেই অভিযোগ আসছে যে অনেকে সাংবাদিকতার পরিচয় দিয়ে অনৈতিক কাজ করছে। এসব বিশৃঙ্খলা দূর করে প্রকৃত সাংবাদিকদের অধিকার সুরক্ষায় মালিক পক্ষ ও সাংবাদিক ইউনিয়নগুলোর সাথে দ্রুতই মতবিনিময় করা হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ‘কী প্রচার করা যাবে না’শুধু সেটুকুই সুনির্দিষ্ট থাকা উচিত, এর বাইরে বাকি সবকিছুই প্রচারের জন্য উন্মুক্ত থাকবে।”

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন্দ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক ও ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

১৫ জুন ২০২৬
গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী
০১ জুন ২০২৬
দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা সরকারের কাজ : তথ্যমন্ত্রী
১০ মে ২০২৬
তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারে গুরুত্ব দিতে হবে : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির মারা গেছেন
  2. সকালের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  3. জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড
  4. আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  6. মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x