Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৫৮, ১৭ মার্চ ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৫৮, ১৭ মার্চ ২০২৬
আরও খবর
পদ্মা সেতুতে নেই দীর্ঘ লাইন, স্বস্তিতে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা
পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, বাড়তি ভাড়ায় যাত্রীদের ক্ষোভ

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৫৮, ১৭ মার্চ ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৫৮, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার সকাল থেকেই পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবারের ঈদযাত্রায় সড়ক যানজটমুক্ত থাকায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও বাড়তি ভাড়ার অভিযোগ নিয়ে অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। বিশেষ করে পদ্মা সেতুর টোল প্লাজায় আধুনিক ও দ্রুতগতির ব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। বড় যানবাহনের জন্য সাতটি ও মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের কোনো দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। চালকরা অনায়াসেই সেতু পার হতে পারছেন। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এবারের ঈদযাত্রা শুরু করতে পেরে অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

তবে মহাসড়কের এই সুশৃঙ্খল পরিবেশের মাঝেও যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাড়তি ভাড়ার নৈরাজ্য। অনেক যাত্রীর অভিযোগ, ঈদুল ফিতরের সুযোগ নিয়ে বিভিন্ন পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। মহাসড়ক যানজটমুক্ত থাকলেও ভাড়ার ক্ষেত্রে এমন অনিয়ম তাদের ঈদ আনন্দকে কিছুটা ম্লান করে দিচ্ছে বলেও জানান তারা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের প্রায় ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

ঈদযাত্রা পদ্মা সেতু ঢাকা-মাওয়া

সংশ্লিষ্ট সংবাদ: ঈদযাত্রা

১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড়, স্বস্তিতে পারাপার
১৮ মার্চ ২০২৬
রেলের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ, ঝুঁকি নিয়েই ছাদে যাত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x