Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৪, ১৭ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৪, ১৭ মার্চ ২০২৬
আরও খবর
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
দৌলতদিয়ায় বাসডুবি : কুষ্টিয়ার নিজ গ্রামে ৪ জনের দাফন সম্পন্ন
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
স্মৃতিসৌধে জামায়াতের শ্রদ্ধা নিবেদন ও দোয়া

গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত

নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৪, ১৭ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩৪, ১৭ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। শিল্পনগরী গাজীপুরের তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হতে শুরু করায় রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকা ছাড়ছেন লাখো কর্মজীবী। ফলে গাজীপুরের গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক—ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রী ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

গাজীপুরের শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত ২ হাজার ১৭৬টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা রয়েছে। একযোগে ছুটি দিলে যানজটের আশঙ্কা থাকায় ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিকেল থেকেই শ্রমিকরা বাড়ির উদ্দেশে রওনা হতে শুরু করেছেন। 

আজ মঙ্গলবার (১৭ মার্চ) অনেক কারখানায় ছুটি হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে মহাসড়কের মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলার কারণে কিছু স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকদের সুবিধার্থে ধাপে ধাপে ছুটি কার্যকর করা হচ্ছে। মহাসড়কে পুলিশের কড়া নজরদারি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার মানুষ ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম জানিয়েছেন, মহানগর এলাকায় যানজট নিরসনে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কে পেট্রোল ও মোবাইল টিমের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিকল যানবাহন সরিয়ে নিতে ৯টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে গাজীপুরের চিরচেনা যানজটের এলাকা চান্দনা-চৌরাস্তায় ঢাকামুখী ফ্লাইওভারটি খুলে দেওয়ায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঈদযাত্রা মহাসড়ক ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ঈদযাত্রা

১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড়, স্বস্তিতে পারাপার
১৮ মার্চ ২০২৬
রেলের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ, ঝুঁকি নিয়েই ছাদে যাত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x