Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১০, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২২:১১, ১৮ মার্চ ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১০, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২২:১১, ১৮ মার্চ ২০২৬
আরও খবর
দৌলতদিয়ায় বাসডুবি : নিহত ২৬ জনের ১৮ জনই রাজবাড়ীর
ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে, ২ নারীর মৃত্যু
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ যাত্রী নিয়ে বাস পদ্মা নদীতে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা

ঈদযাত্রা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড়, স্বস্তিতে পারাপার

মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১০, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২২:১১, ১৮ মার্চ ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১০, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২২:১১, ১৮ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে মানুষ এই নৌরুট ব্যবহার করে বাড়ি ফিরছেন। আজ বুধবার (১৮ মার্চ) সকালে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড়।

ঈদের ছুটির কারণে মঙ্গলবার দুপুর থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ভিড় থাকলেও তেমন কোনো ভোগান্তি না থাকায় যাত্রীরা স্বস্তিতে নদী পার হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবার যাত্রীদের পারাপারের জন্য ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। 

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চ যাত্রীবোঝাই হয়ে দৌলতদিয়ায় পৌঁছাচ্ছে। ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন থাকায় যাত্রীরা সহজেই নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, নৌ-পুলিশ, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে, যাত্রীদের হয়রানি ও ভোগান্তি রোধে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ সরেজমিনে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তারা যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

ঢাকার মিরপুর থেকে বাড়ি ফেরা যাত্রী রিতা জানান, এবার কোনো ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরেছি। অতিরিক্ত ভাড়ারও কোনো ঝামেলা হয়নি।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদ উপলক্ষে আগে থেকেই বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, লঞ্চ ও বাস মালিকদের সঙ্গে প্রস্তুতি সভা করা হয়েছে। সরেজমিনে এসে পরিস্থিতি পরিদর্শন করেছি। অতিরিক্ত ভাড়া সংক্রান্ত কিছু অভিযোগ ছিল, তা সমাধান করা হয়েছে। যাত্রীদের জন্য লঞ্চ ঘাটে নিরাপদ পানি ও ব্রেস্ট ফিডিং কর্নারও স্থাপন করা হয়েছে।

পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঘাট এলাকায় নিরাপত্তা ও সেবা কার্যক্রম তদারকিতে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র মজুমদার পরিদর্শন করেছেন। তিনি জানান, পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রয়েছে এবং বর্তমানে কোনো বড় সমস্যা নেই।

বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী সদস্য ও যুগ্ম সচিব একেএম ফজলুল হক জানান, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা কাজ করছি। অতিরিক্ত যাত্রী পরিবহণ ও ফেরিঘাটের এপ্রোচ সড়ক সংক্রান্ত কিছু বিষয় নজরে এসেছে, সেগুলো দ্রুত সমাধান করা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবু কোনো যানজট বা বড় ধরনের ভোগান্তি নেই।

ঈদযাত্রা রাজবাড়ী পাটুরিয়া নৌরুট

সংশ্লিষ্ট সংবাদ: ঈদযাত্রা

১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
১৮ মার্চ ২০২৬
রেলের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ, ঝুঁকি নিয়েই ছাদে যাত্রী
১৭ মার্চ ২০২৬
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পদ নিয়ে দ্বন্দ্বে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর
  2. ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে : জ্বালানি মন্ত্রী
  3. স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের জন্য যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
  4. আগের সরকারের ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে : অর্থমন্ত্রী
  5. সংসদে ঘোলা পানি, পেটের অবস্থা খারাপ : চিফ হুইপ
  6. ম্যাজিস্ট্রেট দেখে ঘরে তালা দিয়ে আত্মগোপন, ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x