Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৩, ২১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৩, ২১ মার্চ ২০২৬
আরও খবর
নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়ন করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
রমজানে ১০ লাখ পরিবারকে কমমূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার : প্রতিমন্ত্রী
জনতার সংযোগ ‘ফোন বুথ’ উদ্বোধন করলেন সালাউদ্দিন টুকু
‘একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়ায়’
গণহত্যা করে হাসিনা টিকতে পারেনি, ইসরায়েলও টিকবে না : সালাউদ্দিন টুকু

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৩, ২১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৩, ২১ মার্চ ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।

আজ শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। ধারাবাহিকভাবে এমন আয়োজনে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি নিজে যেমন অন্যায় করবেন না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। তিনি একটি সুন্দর ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিএনপি যা বলে তাই করে, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি।

দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: সুলতান সালাউদ্দিন টুকু

১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে ১০ লাখ পরিবারকে কমমূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার : প্রতিমন্ত্রী
০৮ এপ্রিল ২০২৫
গণহত্যা করে হাসিনা টিকতে পারেনি, ইসরায়েলও টিকবে না : সালাউদ্দিন টুকু
২০ আগস্ট ২০২৪
ইতিহাস বিকৃতি থেকে জাতিকে রক্ষা করতে হবে : সালাহউদ্দিন টুকু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘তেল নাই’ লেখা দুই পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি
  2. টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  4. গ্রিস উপকূলে নৌকাডুবিতে প্রাণহানি: শোকের ছায়া সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুরে
  5. বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  6. বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x