ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে : শামা ওবায়েদ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে। পরবর্তীতে আরও প্রবাসী পর্যায়ক্রমে ফিরবেন।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে নগরকান্দায় তালমা নাজিম উদ্দিন স্কুলে এক মিলনমেলায় এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মিশনগুলো প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটি দেখার চেষ্টা করছি। আশা করি এই যুদ্ধাবস্থা দ্রুত শেষ হবে। বাংলাদেশ চায়, সমস্যার সমাধান কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে হোক।’
আজ পর্যন্ত ইরান থেকে ১৮৬ জন প্রবাসী দেশে ফিরেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে আরও প্রবাসীকে ফিরিয়ে আনা হবে। যারা ফেরত আসতে চায় তাদের আমরা ফিরিয়ে আনার প্রস্তুতি রেখেছি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশের আইন অনুযায়ী ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর