Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০০, ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০০, ০২ এপ্রিল ২০২৬
আরও খবর
নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
পুশইন নিয়ে কূটনীতির মাধ্যমে সমাধানের কাজ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়
পুশইন দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে : প্রতিমন্ত্রী
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় ভিসা সেবা চালুর প্রস্তাবে মাল্টার প্রশংসা পরররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০০, ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০০, ০২ এপ্রিল ২০২৬
মাল্টার হাইকমিশনার রিউবেন গাউসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : মন্ত্রণালয়

বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ঢাকায় ভিসা সেবা চালুর প্রস্তাব দিয়েছে মাল্টা। এ প্রস্তাবের প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এতে সময় ও খরচ কমবে এবং দুদেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়বে।

বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাল্টার হাইকমিশনার রিউবেন গাউসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী ঢাকায় মাল্টার ভিসা সেবা চালুর প্রস্তাবের প্রশংসা করেন।

শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় হাইকমিশনার তাকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশা প্রকাশ করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও ব্যবসা, শিক্ষা, লিঙ্গ সমতা ও অভিবাসন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬-২৭ মেয়াদে) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য মাল্টার সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অনুসরণের গুরুত্বের ওপর জোর দেয় উভয় পক্ষ। তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করেন এবং শান্তি, স্থিতিশীলতা এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

০৮ জুন ২০২৬
পুশইন দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে : প্রতিমন্ত্রী
২১ মে ২০২৬
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ মে ২০২৬
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিসি ক্যামেরায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, উচ্ছেদ ববিতার ‘রাজকীয় বস্তি’
  2. একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন
  3. বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০
  4. গ্যাস বিস্ফোরণে তিন জনের মৃত্যু, পরিবারের শেষ শিশুটিও মৃত্যুপথযাত্রী
  5. ওমরাহ যাত্রীদের ২ কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদা
  6. টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x