Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৯, ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৯, ০৩ এপ্রিল ২০২৬
আরও খবর
ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাবে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
আরাফাত ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি সংসদ সদস্য মুজিবুর রহমানের
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ
বিসিবিতে কোনো ‘বাপের দোয়া, মায়ের দোয়া’ কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী
সংরক্ষিত নারী আসনের মনোনয়নে ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন : চিফ হুইপ

অফিসের সময় কমল, সন্ধ্যা ৬টার পর মার্কেট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৯, ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:৫০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:০৯, ০৩ এপ্রিল ২০২৬

স্থিতিশীল জ্বালানি ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। আর ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।

এছাড়া দেশের সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা যেমন—কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব কথা জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিবেচনায় নিয়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নাসিমুল গনি বলেন, সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনো নতুন যানবাহন, জলযান বা আকাশযান কেনা হবে না। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম ক্রয়ও বন্ধ রাখা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা খাতে নতুন নির্দেশনা আসছে। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্তরের প্রয়োজন বিবেচনা করে রোববার থেকে ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে, যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে।

এছাড়া পরিবহন খাতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে বাস আমদানি করতে পারবে। বেসরকারি খাতেও এই সুবিধা থাকছে, তবে বাণিজ্যিক ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তবে কোনো পুরোনো বাস আমদানি করা যাবে না, শুধু নতুন বাস আনতে হবে।

নাসিমুল গনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: মন্ত্রিপরিষদ

১৮ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার বিকেলে
০৮ অক্টোবর ২০২৪
নতুন মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x