Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৪ এপ্রিল ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৪ এপ্রিল ২০২৬
আরও খবর
গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : তথ্যমন্ত্রী
ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত : তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না : তথ্যমন্ত্রী

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৪ এপ্রিল ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৪ এপ্রিল ২০২৬
শুক্রবার পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : এনটিভি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাই ছাড়া কোনোভাবেই অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না। বিশেষ করে বর্তমান সময়ে ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের তথ্য পরিবেশনের প্রেক্ষাপটে সংবাদিকতায় অধিকতর সতর্কতা অবলম্বন করা জরুরি। 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জহির উদ্দিন স্বপন বলেন, পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে ঐতিহ্যবহন করে। এদের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক সারা দেশের দৃষ্টান্ত হতে পারে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহবকায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমার রুমী ও ড. নরেশ চন্দ্র মধু প্রমুখ।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সব অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এ ছাড়াও ফ্যাসিবাদের আমলে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আশাবাদী সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের অপরাধ তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

০৬ এপ্রিল ২০২৬
গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
০২ মার্চ ২০২৬
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লা নামে বিভাগ চাইলেন খন্দকার মোশারফ হোসেন
  2. ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির জামিন
  3. প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই : ববি হাজ্জাজ
  4. হেফাজত থেকে আসামির পলায়ন, শাস্তি পেলেন অতিরিক্ত এসপি
  5. হাম নিয়ন্ত্রণে সক্ষমতা বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. ভোটার তালিকা সংশোধন বিল পাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x