দেশে ফ্যাসীবাদকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে : আযাদ
শনিবার জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ। ছবি : এনটিভি
১১ দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণকে অপমান করে বাংলাদেশে ফ্যাসীবাদকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
শনিবার (৪ এপ্রিল) জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভে উদ্বোধনী বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি এসব কথা বলেন।
আজ বিকেল ৫টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরা গেটে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, সভাপতিত্ব করছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ ১১ দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক