Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের অঙ্গীকার করায় বাংলাদেশ সরকারকে ইউএনএফপিএ’র অভিনন্দন
নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
নারী ও শিশু অধিকার সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি : সমাজকল্যাণমন্ত্রী
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন যাচ্ছে ৪ সদস‍্যের প্রতিনিধিদল

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ ও ইউএন ওমেন প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:৩০, ০৬ এপ্রিল ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে রোববার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং ইউএন ওমেন-এর একটি প্রতিনিধি দল। ছবি : পিআইডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউএন ওমেন-এর একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশে জনসংখ্যা, স্বাস্থ্য, নারী ও যুবকদের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথেরিন ব্রিন কামকং এবং ইউএন ওমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনি ইশতেহারে অন্যতম ইস্যু ছিল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ২১ দিনের মাথায় সর্বপ্রথম গত ১০ মার্চ ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এরই মধ্যে পাইলটিংয়ে দেশের ৩৭ হাজার ৫৬৭টি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। আমরা পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে আগামী পাঁচ বছরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।

ইউএনএফপিএ এবং ইউএন ওমেন-এর প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষার কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন। তারা বিশেষ করে নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে ইউএনএফপিএ’র দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন।

উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ প্রকল্প ও কারিগরি সহায়তা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী ইউএনএফপিএ প্রতিনিধিদল সাক্ষাৎ

সংশ্লিষ্ট সংবাদ: সমাজকল্যাণমন্ত্রী

১৫ জুন ২০২৬
নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
১৪ জুন ২০২৬
নারী ও শিশু অধিকার সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি : সমাজকল্যাণমন্ত্রী
০৭ জুন ২০২৬
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
  2. দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
  3. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ইকরার আত্মহত্যা : অভিনেতা জাহের আলভী কারাগারে
  5. সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  6. ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x