Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:১৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:২২, ০৭ এপ্রিল ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:১৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:২২, ০৭ এপ্রিল ২০২৬
আরও খবর
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন
টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯
রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা : ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার হবে ২ লাখ ফ্রিল্যান্সারকে
মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ সরকার

মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও উপদেষ্টা মাহদী আমিন

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:১৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:২২, ০৭ এপ্রিল ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:১৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:২২, ০৭ এপ্রিল ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। কোলাজ ছবি

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে আগামীকাল বুধবার (৮ এপ্রিল) দেশটিতে সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা মালয়েশিয়ায় অবস্থান করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারিকৃত এক সরকারি আদেশে এই সফরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর আমন্ত্রণে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তারা অংশ নেবেন।

২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। এর ফলে কয়েক লাখ কর্মপ্রত্যাশী কর্মী মোটা অঙ্কের টাকা খরচ করেও দেশটিতে যেতে পারেননি এবং চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ সংক্রান্ত অনিয়মের একাধিক মামলা বর্তমানে পুলিশ, সিআইডি, দুদক ও আদালতে বিচারাধীন রয়েছে।

মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি এবং দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অতীতের সিন্ডিকেট প্রথা এবং অতিরিক্ত অর্থ আদায়ের পুনরাবৃত্তি যেন না হয়, সেই দাবিতে বিভিন্ন সংগঠন ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাব ও বিএমইটির সামনে সমাবেশ করেছে। তারা একটি স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত অভিবাসন প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।

অভিবাসন বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় এই শ্রমবাজার পুনরায় চালু করা বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়াকে তারা ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে, এই সফরের মাধ্যমে যদি একটি স্বচ্ছ, নিরাপদ ও টেকসই অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়, তবে তা দুই দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী মাহদী আমিন আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর

সংশ্লিষ্ট সংবাদ: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৬ মে ২০২৬
২ মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
০৫ এপ্রিল ২০২৬
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ২০ অঞ্চলে
  2. একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  3. পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল
  4. কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
  5. ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
  6. স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন : তথ্য উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x