জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা রাখেনি বিএনপি সরকার : আসিফ মাহমুদ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকার তার কথা রাখেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের দুই মাসের মাথায় আমাদের কথা বলতে বাধ্য করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখার কারণে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি : সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন এনসিপির মুখপাত্র।
আসিফ মাহমুদ বলেন, ২৮ জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে। তারা এর মধ্য দিয়ে বোঝালেন, সরকারের পছন্দের বিরুদ্ধে রায় তো দিতেই পারবেন না, কথাও বলতে পারবেন না।
এনসিপির এই নেতা আরও বলেন, সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতেই অন্তর্বর্তী সরকারের অনেক অধ্যাদেশ বাতিল করে দেওয়া হচ্ছে।
আসিফ মাহমুদ আরও বলেন, সরকারি দল দুই-তৃতীয়াংশ হওয়ায় এই সংসদ অকার্যকর হয়ে পড়েছে। ফলে বিরোধী দলের নেতাদের কথার কোনো বাস্তবায়ন নেই।

নিজস্ব প্রতিবেদক