জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদের অধিবেশন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একাদশ দিনের বৈঠক আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই অধিবেশন।
এর আগে গতকাল বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদের অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সিনিয়র মন্ত্রী ও বিরোধী দলের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক