Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৯:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ এপ্রিল ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৯:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ এপ্রিল ২০২৬
আরও খবর
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রেলপথ প্রতিমন্ত্রী
ঈদযাত্রার ট্রেনের তৃতীয় দিনের টিকিট বিক্রি শুরু
ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তারিখ ঘোষণা
সার্ভার সমস্যা : অনলাইনে ট্রেনের টিকেট কেনা-বেচায় ভোগান্তি
কমলাপুরে টিকেট কলোবাজারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের ২০ হাজার টাকা জমা দিলেন রাষ্ট্রীয় কোষাগারে

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৯:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ এপ্রিল ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৯:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ এপ্রিল ২০২৬
টাকা জমা দেওয়ার সময় স্টেশন মাস্টারের সঙ্গে মফিজুল ইসলাম। ছবি সংগৃহীত 

অনুশোচনায় ভোগে প্রায় ৫০ বছর পর রেলের রাষ্ট্রীয় কোষাগারে ২০ হাজার টাকা জমা দিয়ে  এক অনন্য নজির স্থাপন করেছেন শ্রীপুর উপজেলার মফিজুল ইসলাম (৬০)। প্রায় ৫০ বছর আগে কিশোর বয়সে রেলের টিকিট না কেটে ভ্রমণের সেই ‘ঋণ’ এখন পরিশোধ করেছেন তিনি। রেলওয়ে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন ২০ হাজার টাকা।

মফিজুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। বর্তমানে তিনি ব্যাপারীবাড়ি ফাতেমাতুজ জহুরা মহিলা মাদ্রাসা পরিচালনা করছেন। তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পাঁচ সন্তানের জনক মফিজুল ইসলামের এই সততা এখন এলাকার মানুষের মুখে মুখে। রেল কর্তৃপক্ষও তার এই কাজে খুশি।

এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার মফিজুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি জানান,  ঘটনাটি আনুমানিক  ১৯৭৬ থেকে ৭৮ সালের। তখন জীবিকার তাগিদে শুরু করেছিলেন কাঁঠালের ব্যবসা। শ্রীপুর থেকে ট্রেনের ছাদে চড়ে ঢাকায় কাঁঠাল নিয়ে যেতেন তিনি। সেই সময়ে ট্রেনের ছাদে যাতায়াতের জন্য কোনো টিকিট কাটতেন না তিনি। পরিবর্তে ট্রেনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে ধরিয়ে দিতেন এক/দুই টাকা। এভাবেই চলত নিয়মিত যাতায়াত। কিন্তু রেলওয়ের কোষাগারে জমা হতো না কোনো অর্থ। দীর্ঘ প্রায়  পাঁচ দশক পর এসে তিনি অনুভব করেন, সেই সময় দেওয়া এক টাকা পুলিশের পকেটে গেলেও রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছে। 

মফিজুল ইসলাম বলেন, দুই-তিন বছর টিকিট ছাড়াই যাতায়াত করেছি। পুলিশের হাতে টাকা দিয়েছি ঠিকই, কিন্তু রেল কোম্পানি তো আমার কাছে টাকা পায়। অনেকদিন ধরেই মনে হচ্ছিল এই টিকিটের টাকার  কথা, এই টাকাটা আমার পরিশোধ করা দরকার। বিবেকের কাছে আমি দায়বদ্ধ ছিলাম। এই দায়বদ্ধতা থেকেই আমি শ্রীপুর রেলওয়ে  স্টেশন মাস্টারকে অনুরোধ করি আমাকে ২০ হাজার টাকার টিকিট দেওয়ার জন্য। তবে একসঙ্গে এত টাকার টিকিট স্টকে না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এক সপ্তাহ অপেক্ষার পর আবারও স্টেশনে যাই। অবশেষে গত ২৮ মার্চ রেলওয়ের বিশেষ রশিদের (মানি রিসিট) মাধ্যমে আমি ২০ হাজার টাকা জমা দিয়ে দায়মুক্ত হই।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়েতে এভাবে পুরনো বকেয়া বা দায়মুক্তির টাকা পরিশোধের আইনি বিধান রয়েছে। মফিজুল সাহেব এসে যখন বিষয়টি খুলে বললেন, আমরা তার মানসিকতায় মুগ্ধ হয়েছি। মানুষের সব সময় এক রকম বোধ থাকে না। জীবনের এক পর্যায়ে যখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং দায়মুক্ত হতে চেয়েছেন, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এটি সত্যিই একটি চমৎকার মানসিকতার দৃষ্টান্ত।

ট্রেন টিকেট রাষ্ট্রীয় কোষাগার

সংশ্লিষ্ট সংবাদ: ট্রেন টিকেট

২০ মার্চ ২০২৬
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রেলপথ প্রতিমন্ত্রী
৩০ মে ২০২৩
ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তারিখ ঘোষণা
২২ জুন ২০২২
রেল সেবা অ্যাপে মিলবে ট্রেনের টিকেট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু
  2. সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  3. কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
  4. বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী : পানিসম্পদমন্ত্রী
  5. দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  6. ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত, সাবেক সেনা সদস্যকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x