সংসদে ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল-২০২৬’ পাস
বাংলাদেশ ব্যাংকের লোগো
জাতীয় সংসদে ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস করা হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিল পাস হয়।
এর আগে জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ সংশোধনকল্পে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়। এ ছাড়া আজ সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপিত আমানত সুরক্ষা বিল-২০২৬’, ‘দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) বিল-২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়।
সাপ্তাহিক ছুটির দিনে আজ সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপত্বিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক