আওয়ামী লীগ ও হাসিনা বলতে বাংলাদেশে আর কিছু নাই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আওয়ামী লীগ ও হাসিনা বলতে বাংলাদেশে আর কিছু নাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আমরা আলোচনায় তুলেছি। সে তো স্বৈরাচার ও সন্ত্রাসী। দেড় হাজার মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। তার জায়গা বাংলাদেশে আর নাই। তার বিষয়টি বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ ও হাসিনা বলতে বাংলাদেশে আর কিছু নাই। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ব্যবসায়িক ভিসা শিগগিরই চালু করার জন্য বলেছি। তারা এটা পজিটিভলি নিয়েছেন। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল দেখতে পাব।
বিস্তারিত দেখুন ভিডিওতে…

নিজস্ব প্রতিবেদক