পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টিমুখ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আলোচিত পিআইও নুরুন্নবী সরকারের বদলির আদেশের খবরে এলাকাবাসীর মিষ্টিমুখ। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আলোচিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বদলির আদেশে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বদলির খবরে উপজেলা চত্বর ও পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টিমুখ করা হয়।
স্থানীয়রা বলেন, পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছিল। তার বদলির মাধ্যমে রানীশংকৈলবাসী এক অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেল। এ সময় তারা কেবল বদলি নয় বরং নুরুন্নবী সরকারের সব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্যাপক সমালোচনা ছিল। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদও প্রকাশিত হয়েছে।

এস কে সুজন, ঠাকুরগাঁও (পীরগঞ্জ-রানীশংকৈল)