গড়াই নদে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু, দুজনকে জীবিত উদ্ধার
কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদে গোসলে নেমে সাফিন নামে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। ছবি : এনটিভি
কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। এ সময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে সাফিন, তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণ বাড়ি সংলগ্ন গড়াই নদে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। রেনউক বাঁধে বেড়াতে যাওয়া লোকজন এ সময় নাফিন ও স্মরণকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন ওই নদীতে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় সাফিনের মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া