Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
২৩:১৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৫, ১৬ এপ্রিল ২০২৬
তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
২৩:১৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৫, ১৬ এপ্রিল ২০২৬
আরও খবর
রোববার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৩ সন্তান রেখে নিখোঁজ মাকে পাওয়া গেছে, পুনর্বাসনের আশ্বাস

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
২৩:১৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৫, ১৬ এপ্রিল ২০২৬
তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
২৩:১৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৫, ১৬ এপ্রিল ২০২৬
বিএনপিনেতা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী। ফাইল ছবি

সিলেটের রাজনীতিতে একসময় যার উপস্থিতিতে মুখর থাকত রাজপথ, সেই বিএনপিনেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর নিখোঁজের ১৪ বছর পূর্ণ হলেও আজও মেলেনি তার কোনো সন্ধান। ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা রয়ে গেছে।

ইলিয়াস আলী শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, সিলেটবাসীর কাছে ছিলেন আস্থার প্রতীক। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে তার উত্থান ঘটে। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়ে সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকায় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে তার দৃঢ় নেতৃত্ব তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

তার নিখোঁজ হওয়ার ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তার ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ হলেও আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও সন্তানরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিটি উৎসব ও পারিবারিক মুহূর্তে তার অনুপস্থিতি তীব্রভাবে অনুভূত হয়। বিগত শেখ হাসিনা সরকারের আমলে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিভিন্ন সময়ে বলেছেন, আমরা শুধু জানতে চাই তিনি কোথায় আছেন। একটি মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিলেটের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করেন, তাদের প্রিয় নেতা একদিন ফিরে আসবেন। তার প্রভাব এখনও সিলেটের রাজনীতিতে বিদ্যমান।

ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার নির্বাচনি এলাকায় রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ৩০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে লুনা বলেন, মাননীয় স্পিকার আমার নির্বাচনি এলাকার সব জনগণ এবং বাংলাদেশের যখন যেখানে গিয়েছি সবার একটিই প্রশ্ন ছিল আমার কাছে, ইলিয়াস কোথায়? ইলিয়াস আলীর কোনো খবর জানেন কি না। আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়?

বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক আখ্যা দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় বিচারহীনতা থাকতে পারে না। তিনি লুনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিষয়টি বিবেচনার কথাও উল্লেখ করেন।

ইলিয়াস আলী নিখোঁজের দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তার নিখোঁজ রহস্যের কোনো সমাধান হয়নি। তিনি গুম হয়েছেন নাকি হত্যাকাণ্ডের শিকার? এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত।

ইলিয়াস আলী নিখোঁজ সিলেট

সংশ্লিষ্ট সংবাদ: ইলিয়াস আলী

৩০ মার্চ ২০২৬
সংসদে স্বামী ইলিয়াস আলীর খোঁজ চাইলেন তাহসিনা রুশদীর লুনা
সর্বাধিক পঠিত
  1. জ্বালানি তেলের দাম বাড়ায় ফেসবুকে ক্ষোভ জামায়াত আমিরের
  2. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল
  3. কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : কৃষিমন্ত্রী
  4. এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা
  5. ঢাকার উত্তরে মেট্রোরেল সম্প্রসারণ কাজ নিয়ে যা জানা গেল
  6. বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x